গোপনীয়তা
গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: অক্টোবর ২০২৬
আমরা কী সেভ করি
লগইন করলে আপনার ইমেইল ও নাম, ঘোরা জেলা ও দেশের তালিকা, ডায়েরির লেখা, কুইজ স্কোর, সেভ করা ট্রিপ প্ল্যান, জমা দেওয়া অচেনা জায়গা এবং আপনার জানানো দাম (কোন জায়গা, কীসের দাম, কত টাকা, কোন মাসে, নোট) সেভ হয়। জানানো দামের সঙ্গে আপনার নাম কোথাও দেখানো হয় না; অনুমোদনের পর শুধু সবার দামের মাঝামাঝি হিসাব দেখায়। লগইন না করলে ঘোরা জায়গা, ডায়েরি, থিম আর ভাষার পছন্দ শুধু আপনার ব্রাউজারে থাকে।
যা সবাই দেখতে পায়
কোনো জায়গায় রিভিউ লিখলে রিভিউ, রেটিং আর আপনার প্রোফাইলের নাম সবাই দেখতে পাবেন। আপনার ইমেইল বা ডায়েরি অন্য কেউ দেখে না। সাইটের মোট সংখ্যা (যেমন কতজন ম্যাপ বানিয়েছেন) শুধু যোগফল হিসেবে দেখানো হয়।
কোথায় সেভ হয় এবং কাদের কাছে তথ্য যায়
- Supabase: লগইন ও ডেটাবেস। আপনার সেভ করা তথ্য এখানে থাকে।
- Google: "Google দিয়ে চালিয়ে যান" বেছে নিলে লগইনের জন্য আপনার নাম ও ইমেইল Google থেকে আসে।
- Vercel: সাইট চালানো হয় এখানে। যেকোনো ওয়েবসাইটের মতো এখানে আপনার IP ঠিকানা সাময়িক লগে থাকতে পারে।
- Open-Meteo: হোম পেজে আবহাওয়া দেখাতে আপনার ব্রাউজার সরাসরি এই সেবা থেকে তথ্য আনে। আপনার অবস্থান পাঠানো হয় না, তবে যেকোনো সংযোগের মতো আপনার IP ঠিকানা তাদের কাছে দেখা যায়।
- Wikimedia: অনেক জায়গার ছবি Wikimedia Commons থেকে আসে, তাই ছবি দেখার সময় আপনার ব্রাউজার তাদের সার্ভারে যায়।
আপনার তথ্য বিজ্ঞাপনের জন্য বিক্রি করা হয় না।
কুকি ও ব্রাউজারের স্টোরেজ
লগইন ধরে রাখতে কুকি লাগে। থিম, ভাষা, ঘোরা জায়গা আর অফলাইন পাতা ব্রাউজারের নিজস্ব স্টোরেজে থাকে। বিজ্ঞাপনের কুকি ব্যবহার করা হয় না।
আপনার নিয়ন্ত্রণ
ডায়েরির লেখা, ঘোরা জায়গা আর নিজের রিভিউ যেকোনো সময় সাইট থেকেই মুছতে পারবেন। প্রোফাইল পাতা থেকে এক ক্লিকে পুরো অ্যাকাউন্ট ও সব তথ্য সার্ভার থেকে চিরতরে মুছে ফেলা যায়। সমস্যা হলে hellotorifat@gmail.com ঠিকানায় লিখুন।
পাবলিক প্রোফাইল ঐচ্ছিক ও শুরুতে বন্ধ থাকে। প্রোফাইল পাতা থেকে চালু করলে লিংক আছে এমন যে কেউ আপনার নাম, পরিচিতি, নিজের জেলা, ঘোরা জেলা, দেশের সংখ্যা আর সেরা খেলার স্কোর দেখতে পারে। ইমেইল, ডায়েরি আর ছবি কখনো দেখানো হয় না। পাতাটি সার্চ ইঞ্জিনে তোলা হয় না এবং যেকোনো সময় বন্ধ করা যায়।