মূল অংশে যান
MyTourPlan

বাস ভাড়া

বাসে গেলে ভাড়া কত?

ঢাকা থেকে দূরপাল্লার সরকারি নন-এসি ভাড়া, কোন টার্মিনাল থেকে ছাড়ে, আর যেকোনো জায়গার আনুমানিক ভাড়া।

সরকার নন-এসি বাসের ভাড়া ঠিক করে কিলোমিটার ধরে: দূরপাল্লায় ৫১-৫২ সিটের বাসে কিলোমিটারে ৳২.৪০ (২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে)। ৪০ সিটের বাসে যাত্রী কম, তাই সিটপ্রতি ভাড়া বেশি। এসি বাসের ভাড়া কোম্পানি নিজে ঠিক করে।

ঢাকা থেকে সরকারি ভাড়া (নন-এসি)

গন্তব্যদূরত্ব৫১ সিট৪০ সিট
কক্সবাজারসায়েদাবাদ, আরামবাগ-ফকিরাপুল (এসি)৩৯৬ কিমি৳৯৬৭৳১,২৩৩
টেকনাফসায়েদাবাদ, আরামবাগ-ফকিরাপুল (এসি)৪৬২ কিমি৳১,১২৬৳১,৪৩৫
চট্টগ্রামসায়েদাবাদ, আরামবাগ-ফকিরাপুল (এসি)২৪২ কিমি–৳৭৫৭
কুমিল্লাসায়েদাবাদ, আরামবাগ-ফকিরাপুল (এসি)১০২ কিমি৳২৫৭৳৩২৮
সিলেটসায়েদাবাদ, মহাখালী২৫৭ কিমি৳৬২৪৳৭৯৬
কুয়াকাটাপদ্মা সেতু হয়েসায়েদাবাদ, গুলিস্তান, যাত্রাবাড়ী২৮০ কিমি৳৭৮১৳৯৯৬
বরিশালপদ্মা সেতু হয়েসায়েদাবাদ, গুলিস্তান, যাত্রাবাড়ী১৭১ কিমি৳৫৩৪৳৬২৯
খুলনাপদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়েসায়েদাবাদ, গুলিস্তান, যাত্রাবাড়ী২০৫ কিমি৳৫৭৬৳৭৩৪
রাজশাহীগাবতলী, কল্যাণপুর, মহাখালী২৪৭ কিমি৳৬২১৳৭৯২
বগুড়াগাবতলী, কল্যাণপুর, মহাখালী১৯১ কিমি৳৪৮৬৳৬২০
পঞ্চগড়গাবতলী, কল্যাণপুর, মহাখালী৪৩৮ কিমি৳১,০৮৬৳১,৩৭৬

সূত্র: বিআরটিএর ভাড়ার তালিকা, প্রথম আলোয় প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০২৬। ভাড়ার চেয়ে বেশি চাইলে বাস কাউন্টারে বা বিআরটিএতে অভিযোগ করা যায়।

অন্য জায়গায় কত পড়বে?

নন-এসি, ৫১ সিট
৳৮৪০
নন-এসি, ৪০ সিট
৳১,০৯২

সড়কপথে প্রায় ৩৫০ কিমি ধরে সরকারি হারে হিসাব; সেতুর টোল আর পথ বদলালে কিছু কম-বেশি হবে। শেষ শহর থেকে স্থানীয় যানবাহনের খরচ আলাদা।

এসি বাস

দূরপাল্লার এসি বাসে সাধারণত ৳১,৭০০ থেকে ৳২,৭০০, কোম্পানি আর বাসের মান ধরে। ঈদ আর লম্বা ছুটিতে আরও বেশি।

আজকের ভাড়া আর সিট দেখুন: Shohoz, BDTickets

কম খরচে বাসে

  • রাতের নন-এসি বাসে গেলে এক রাতের হোটেল ভাড়া বাঁচে।
  • টিকিট কাউন্টার থেকে বা অ্যাপে কাটুন, দালালের কাছ থেকে নয়।
  • ছুটির আগে সপ্তাহখানেক আগে টিকিট কাটুন।
  • ট্রেন থাকলে ভাড়া মিলিয়ে দেখুন, অনেক পথে শোভন চেয়ার সস্তা। ট্রেনের সময়সূচি