মূল অংশে যান
MyTourPlan

প্রশ্নোত্তর

প্রায়ই জিজ্ঞেস করা প্রশ্ন

সাইট ব্যবহার আর কম খরচে ঘোরা নিয়ে। প্রতিটি জায়গার নিজের প্রশ্নোত্তর সেই জায়গার পাতায় আছে।

সবচেয়ে কম টাকায় কোথায় ঘোরা যায়?

চার জনে ভাগ করে গেলে এখন সবচেয়ে কম খরচের ট্যুর সোনারগাঁও, একদিনে, জনপ্রতি প্রায় ৳৪৫০। লো-বাজেট পেজে ২৮টি তৈরি ট্যুর বাজেট ধরে সাজানো আছে।

লো-বাজেট ট্যুর →
শুক্র-শনির ছুটিতে কোথায় যাব?

সপ্তাহান্তের পেজে ঢাকা থেকে একদিনের আর দুই দিনের ট্যুর জনপ্রতি বাজেট ধরে সাজানো আছে, সঙ্গে এই সপ্তাহের তারিখ।

এই সপ্তাহান্তে →
খরচের হিসাব কীভাবে করা হয়?

প্ল্যানার যাতায়াত, থাকা, খাওয়া, স্থানীয় যাতায়াত আর জায়গার বিশেষ খরচ (নৌকা, জিপ) আলাদা করে যোগ করে। টাকা বাঁচানোর ধরনে সাধারণ এলাকায় ঘর ৳১,০০০ আর দিনে খাওয়া জনপ্রতি ৳৬৫০ ধরা হয়, পর্যটন এলাকায় একটু বেশি। সব অঙ্ক আনুমানিক।

ট্রিপ প্ল্যানার →
হিসাব কি আসল দামের সঙ্গে মেলে?

সবসময় নয়। তাই গন্তব্যের পাতায় ভ্রমণকারীরা নিজেদের দেওয়া দাম জানাতে পারেন। অ্যাডমিন যাচাই করার পর সবার দামের মাঝামাঝি হিসাব সেখানে দেখায়।

উদাহরণ: সাজেক →
বন্ধুদের সঙ্গে খরচ কীভাবে ভাগ করব?

গ্রুপ খরচ পেজে সদস্যদের নাম আর কে কত দিল লিখে যান। শেষে কে কাকে কত দেবে, সবচেয়ে কম লেনদেনে দেখায়। সমান, অনুপাতে বা টাকার অঙ্কে ভাগ করা যায়।

গ্রুপ খরচ →
প্ল্যান কি সেভ করে রাখা যায়?

হ্যাঁ। লগইন না করলে এই ব্রাউজারে থাকে, লগইন করলে অ্যাকাউন্টে। প্রোফাইলে সব সেভ করা প্ল্যান দেখা যায়, লিংক দিয়ে বন্ধুকেও পাঠানো যায়।

প্রোফাইল →
ভ্রমণে বিপদে পড়লে কোথায় ফোন করব?

জাতীয় জরুরি সেবা ৯৯৯ (পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স), মোবাইল থেকে বিনা খরচে। অন্য নম্বর আর জায়গা ধরে সতর্কতা জরুরি সেবা পেজে আছে।

জরুরি সেবা →

জায়গা ধরে প্রশ্নোত্তর